• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

রূপগঞ্জে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পার্টির পক্ষ থেকে আলোচনা সভা

Lovelu / ১৬৬ Time View
Update : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় জাতীয় পার্টির পক্ষ থেকে আলোচনা সভা করা হয়েছে।

আজ ১৬ই ডিসেম্বর শনিবার বিকাল ৫ টার দিকে রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন উদ্যেগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ-সম্পাদক জাতীয় পার্টি থেকে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন চৌধুরী (হাজারী)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফিরোজ মাহমুদ মঙ্গল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন ভূঁইয়া, নাজির হোসেন ভূঁইয়া।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি শাহাবুদ্দিন মিন্টু, সাধারণ-সম্পাদক সাদিক খান, কাঞ্চন পৌরসভার জাতীয় পার্টির সাধারণ-সম্পাদক মনির হোসেন, রুপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ছাত্র সমাজ আহ্বায়ক রবিন চৌধুরীর রনি, উপজেলা জাতীয় পার্টির ছাত্র সমাজ সদস্য সচিব- রমজানসহ রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সকল ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ-সম্পাদক জাতীয় পার্টি থেকে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন চৌধুরী (হাজারী) বলেন, এই রূপগঞ্জে আর কোনো প্রকার চাঁদাবাজি, দুর্নীতিবাজ, ভূমি দস্যু, সন্ত্রাসীদের ঠাই দেওয়া হবে না। রূপগঞ্জের গরীব অসহায়সহ সাধারণ জনগনের বন্ধু হিসেবে পাশে থেকে কাজ করতে চান। তিনি আরো বলেন, যদি এই বাংলাদেশে ও রূপগঞ্জে সুষ্ঠু নির্বাচন দেয়া হয় তাহলে তিনি রূপগঞ্জে জাতীয় পার্টির স্বতন্ত্র থেকে এমপি হিসেবে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা করছেন জয়নাল আবেদীন চৌধুরী (হাজারী)। পরে একে একে সবাই বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category