• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Lovelu / ২৪৬ Time View
Update : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ( নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২৬মার্চ রবিবার উপজেলা প্রশাসন,রূপগঞ্জ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব,রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ৭ই – মার্চের ভাষণ প্রচার, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।

সরকারি মুড়াপাড়া কলেজ গাজী অডিটোরিয়ামে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)কামরুল হাসান মারুফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমানউল্লাহ, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহম্মেদ আলমাছ্, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুইঁয়া, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান তারেক, আব্দুল আজিজ,মাহবুবুর রহমান মেহের, রূপগজ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন প্রমুখ।

পরে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category