• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাটসহ অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

Lovelu / ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

মো:রাসেল মোল্লা,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে গড়ে উঠা অবৈধ দোকানপাট, প্রাইভেটকার, সিনজি, ইজিবাইক ও বাস স্ট্যান্ড, ফুটপাত সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ২৯ আগস্ট মঙ্গলবার সকাল থেকে ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাঈমের নেতৃত্বে ফাঁড়ির সকলকে সাথে নিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভুলতা গাউছিয়া ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে অবৈধ ভাবে গড়ে তোলা সবজি, ফল, কাপড়, জুতা, প্লাস্টিক পণ্যের দোকানপাট ও ফুচকা চটপটির দোকানপাট উচ্ছেদ করে সড়ক উদ্ধার করা হয়েছে।

মহাসড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার কারনে, সিএনজি, প্রাইভেটকার, বাস, ট্রাককে জরিমানা করা হয়। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাঈম বলেন, ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের চার লেনের মধ্যে দুই লেনই অবৈধ দোকান পাট বসিয়ে দখলে নিয়েছে হকাররা। এতে এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই আজ দশম দিনের অভিযানে ভূলতা ঢাকা – সিলেট মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছি। ঢাকা-সিলেট মহাসড়ক সম্পূর্ণ দখল মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category