• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রূপগঞ্জে গৃহবধূ কাকুলী হত্যার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Lovelu / ২০৪ Time View
Update : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ( নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিংলাবো এলাকায় হাফসা আক্তার কাকুলী হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

১৯ জানুয়ারি শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় আমার বোন কবরে খুনি কেনো বাহিরে, খুনিদের গ্রেফতার চাই, খুনিদের ফাসি চাই এ স্লোগান দিয়ে এলাকাবাসী ও স্বজনরা মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় রূপগঞ্জ থানা পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। বিক্ষোভকারীরা পরবর্তীতে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী দিয়ে মহাসড়কের অবরোধ তুলে নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কাকুলী হত্যার ঘটনা আজকে ৯ দিন পার হয়ে গেছে পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করেনি। আসামীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদেরকে গ্রেফতার করছেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা জোরদাবি জানাচ্ছি আসামিদের দ্রুত গ্রেফতার করে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে আবারও ঢাকা সিলেট মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category