• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Lovelu / ২২৮ Time View
Update : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

 রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধি :

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব- এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউএনও তৃপ্তি কণা মন্ডল।

দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চান্দাইকোনা হাজী ওয়াহেদ- মরিয়ম কলেজের সাবেক অধ্যক্ষ মুহ. শামসুল হক,  সাধারণ সম্পাদক ও উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক সাজেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান সেখ, ধানঘরা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম, সাংবাদিক আতিক মাহমুদ প্রমুখ।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক- শিক্ষার্থী-অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিগগণ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category