• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রায়গঞ্জের চান্দাইকোনায় নদী দূষণ রোধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

Lovelu / ৩৩১ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে এসআর কেমিক্যাল ও মজুমদার ফুড প্রোডাক্টসের বিষাক্ত কেমিক্যাল যুক্ত বর্জ্য ফেলে পানি দুষণ করায় নদীর মাছ মরে যাচ্ছে। নদী পাড়ের লোকজন গোসল সহ দৈনন্দিন কাজ করতে পারছে না।

আজ রোববার (২ এপ্রিল) সকালে চান্দাইকোনা বাজার আদর্শ দোকান মালিক সমিতির উদ্যোগে চান্দাইকোনা বাজার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাজারে নদী দুষন রোধ ও প্রতিকারে এক প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার এসআর কেমিক্যাল ও ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার মজুমদার ফুড প্রোডাক্টসের বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত বর্জ্য ফুলজোর নদীতে ফেলার কারণে নদীতে বিভিন্ন প্রজাতির মাছ মরে যাচ্ছে। পানি নষ্ট হয়ে কালো রং ধারন করছে। এ সব বিষাক্ত বর্জ্যের কারণে নদীর পানিতে গোসল ও ব্যবহার কাজে অনুপোযোগী হয় পড়ছে। এমনকি গবাদি পশুও নদীর পানি খেতে পারছেনা।

বক্তারা আরও বলেন, এক সময় নদীতে অনেক মাছ পাওয়া যেত। সেই মাছ খেয়ে আমরা জীবন যাপন করতাম। এখন আর সেই মাছ নেই বিষাক্ত বর্জের কারণে। আমরা এর পরিত্রান চাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ধামাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রহমত আলী, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম,চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম বাবলু,রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা আদর্শ বণিক সমবায় সমিতির সভাপতি ফারুক আহমেদ শিখনসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category