• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

রামগড় তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

Lovelu / ২৭০ Time View
Update : সোমবার, ৭ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

০৭মার্চ,২০২২(সোমবার) তথ্য অফিস, রামগড়ের আয়োজনে আজ রামগড় উপজেলার তালমনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার  খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক(কারিগরি ও প্রশিক্ষণ এবং প্রচার ও সমন্বয়)  মোঃ তৈয়ব আলী এবং “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ”কার্যক্রমের প্রকল্প পরিচালক  ওমর ফারুক দেওয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  মোঃ বেলায়েত হোসেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ইলিয়াছ, ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কাজী নুরুল আলম (আলমগীর), সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব উম্রাচিং চৌধুরী, তালমনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক
জনাব রাণী ত্রিপুরা প্রমুখ।

বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ(আমার বাড়ী আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি,নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ,পরিবেশ সুরক্ষা), ২০০৯ সাল থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন।বক্তারা সকলকে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন।উক্ত অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের দেড়শতাধিক মহিলা অংশ গ্রহন করেন এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category