• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রাজীবপুরে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে স্থানীয়দের মানববন্ধন

Lovelu / ২৯১ Time View
Update : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে মানববন্ধন করেছে কয়েক শত স্থানীয় বাসিন্দা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কোদালকাটি ইউনিয়নের পাইকান্টারী বল্লব পাড়া গ্রামে ব্রহ্মপুত্রের পূর্বতীরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, রাজীবপুরের সাদাকাত হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ মধু, ছাত্রলীগ নেতা ফরিদুল ইসলাম, চর সাজাই দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক অামিনুর রহমান, হাফেজ সাইফুল ইসলাম সহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকগন ও স্থানীয়রা।

মানববন্ধনে রাজীবপুরের সাদাকাত হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ মধু বলেন,  কোদালকাটি ইউনিয়নের পাইকান্টারী বল্লব পাড়া গ্রামে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন চলমান রয়েছে। এখন পর্যন্ত প্রায় ২৫টি বসত বাড়ি সহ অন্তত ৩০ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। আমরা ভাঙন রোধে কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেয়ার জোর দাবি জানাচ্ছি।

চর সাজাই দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমিনুর রহমান বলেন, কোদালকাটি ইউনিয়নের অসংখ্য বসত ভিটা, আবাদি জমি, কোদালকাটি বাজার, কোদালকাটি প্রাথমিক বিদ্যালয়, কোদালকাটি উচ্চ বিদ্যালয়, কোদালকাটি বালিকা উচ্চ বিদ্যালয় সহ কোদালকাটি ইউনিয়ন পরিষদ ব্রহ্মপুত্রের ভাঙনের ঝুঁকিতে রয়েছে। দ্রুত ভাঙন ঠেকাতে না পারলে কোটি কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্রের ভাঙনের শিকার হয়ে জামালপুর পল্লী বিদ্যুতের পিলার পানিতে পরে গিয়ে কোদালকাটি ইউনিয়নের কয়েকটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category