• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Headline
মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪

রসিক নির্বাচনে ২২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী গফফারের প্রচারণা

Lovelu / ২৪৫ Time View
Update : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

শরিফা বেগম শিউলীঃ

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ট্রাক্টর মার্কার মোঃ গফফার হোসেন।

২২ নং ওয়ার্ডটি উত্তর বালাপাড়া, পূর্ব বাবুখাঁ ও পশ্চিম বাবুখাঁ, উত্তর বাবুখাঁ, দক্ষিণ বাবুখাঁ, মধ্যে বাবুখাঁ, কামারপাড়া, গনেশপুর এলাকা পর্যন্ত অবস্থিত। এখানে মোট ভোটার সংখ্যা প্রায় ১৬,২৫০ জন। এই ওয়ার্ডে নির্বাচনী সেন্টার ৪ টা। মোট কাউন্সিলর পদপ্রার্থী ৭ জন।

মোঃ গফফার হোসেন এবার প্রথম বারের মতো তিনি ট্রাক্টর মার্কা নিয়ে নির্বাচন করছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর ২২) সকাল থেকে পশ্চিম বাবুখাঁ, উত্তর বাবুখাঁ, মধ্য বাবুখাঁ, দক্ষিণ বাবুখাঁ এলাকায় বসবাসকারী পরিবার গুলোর মধ্যে দ্বারে দ্বারে ভোটের আহ্বান জানান।

এ সময় গফফার হোসেন বলেন, আমি সকলের কাছে ট্রাক্টর মার্কার জন্য ভোট চাচ্ছি। আমি সকলের দ্বারে দ্বারে ভোটের আশায় ঘুরছি। আগামী ২৫ তারিখ পর্যন্ত আমার নির্বাচনী প্রচারণার কার্যক্রম চলবে। জনগণ যদি আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে। তাহলে রাস্তা-ঘাট, ড্রেনের কাজ এবং বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও ওএমএস এর কার্ড বিনামূল্যে প্রদান করব। এই ২২ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করব। সেজন্য সকলের সহযোগিতা আমার কাম্য। এ সময় এলাকাবাসী ভোটার ও গফফার হোসেনের শুভাকাঙ্ক্ষীগণ প্রচারণায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category