• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

রমজানে পবিত্রতা রক্ষার দাবীতে মতলবে জামায়াতে ইসলামীর মিছিল

Lovelu / ১১১ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক  : 

 

মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মতলব নিউ হোস্টেল মাঠ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে মিছিল বের করা হয়। মিছিলটি মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় রিক্সা স্ট্যান্ডে সমাপ্ত হয়। সেখানে এক সংক্ষিপ্ত পদসভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌরসভার আমির মোঃ জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও যুব জামায়াতের সেক্রেটারী এএম ইদ্রিস খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী ও চাঁদপুর-২ আসনের এমপি পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এবং মতলব দক্ষিণ উপজেলা আমীর মোঃ আব্দুর রশিদ পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা আমির অধ্যাপক দেওয়ান আবুল বাসারসহ জামায়াতের ইসলামী ইসলামীর নেতৃবৃন্দ।

 

এ সময় বক্তারা বলেন, বাজারে এখনো দ্রব্য মূল্যের দাম বেশি গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তবর্তীকালীন সরকারের কাছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে বলেন এবং রমজান মাসে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোরা না খোলা থাকে সেই দিকে প্রশাসনকে নজর দিতে আহবান করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category