• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

রমজানের প্রথম দিনে প্রথম জুম্মায় মসজিদগুলোতে মুসল্লিদের ঢল

Lovelu / ৩৫৩ Time View
Update : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

মোঃ ইবাদৎ হোসেন,অভয়নগর (যশোর) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের প্রথম দিনটি জুম্মাবার হওয়ায় মসজিদ গুলোতে মুসল্লীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।সারা দেশের ন্যায় যশোরের অভয়নগরে প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়।

মসজিদগুলোতে ছিল নানা বয়সী মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। অধিকাংশ মসজিদে জায়গা ভরে রাস্তার অনেক দূর পর্যন্ত মুসল্লিদের নামাজের কাতার লক্ষ্য করা গেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রমজানের প্রথম দিনে প্রথম জুমাবারে অনুষ্ঠিত হয় জুম্মার নামাজ।

জুমার আজানের আগেই মসজিদমুখী হন মুসল্লিরা। শিশু-কিশোর আর যুবকদের উপস্থিতি ছিল বেশি। খতিব ও ইমাম সাহেবরা মাহে রমজানের ফজিলত বর্ণনা করেন তাদের খুতবায়। আলোচনায় প্রাধান্য পায় রমজানের বিভিন্ন মাসলা-মাসায়েল। সিয়াম সাধনার মাস মাহে রমজানে বেশি বেশি ইবাদতের পাশাপাশি কোরআন তেলাওয়াত, সাধ্যমতো দান-খয়রাতের তাগিদ দেওয়া হয়।

প্রতিটি মসজিদের নামাজের পর মুসলিম উম্মাহের জন্য এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে সবার গুনাহ মাফ, দেশের শান্তি সমৃদ্ধি ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্যও দোয়া করা হয়।

আজ রমজানের অন্যান্য দিনের চাইতে সকল মসজীদে জুমার নামাজ আদায় করতে মুসল্লিরা ধর্মিয় ভাবগাম্বির্য ও আবেগ পরিপূর্ন।

পবিত্র রমজানের প্রথম জুমা: দোয়া কবুলের দিন।
রমজান মাসের সব আমল বহুগুণে বর্ধিত হয়। প্রতি ওয়াক্তের নামাজসহ তারাবি, তাহাজ্জুদ, সুন্নত ও নফল নামাজ সবকিছুই আলাদা গুরুত্বসহকারে আদায় করা হয়। আর রমজান মাসের জুমাবার মুসলমানদের জন্য আরো বেশি গুরুত্ব ও ফজিলতপূর্ণ একটি দিন। এই দিন হোক আমাদের আমলের মাইলফলক।
পবিত্র রমজানের জুমার দিন হওয়ায় এর ফজিলত ও গুরুত্ব আরো অনেকগুণ বেশি। পবিত্র কোরআন ও হাদীসে জুমার দিনের বহু ফজিলত বর্ণিত হয়েছে।

আল্লাহ তায়ালা এই দিনের প্রতি গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনে ইরশাদ করেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
‘মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।’ (সূরা: আল জুমুআ, আয়াত: ৯)

পবিত্র কুরআনের এই যে নির্দেশনা, জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গেই সব কিছু ফেলে মসজিদে যাওয়া, তার প্রশিক্ষণ আজকের এই জুমা থেকেই শুরু হোক।

জুমার এইসব ফজিলত চিরন্তন। রমজান মাসে এই ফজিলত আরো বহুগুণে বৃদ্ধি পায়। তাই পবিত্র রমজান মাসের এই প্রথম জুমাকে গুরুত্ব দিয়ে মুসল্লিরা অধিক আগ্রহে মসজিদে হাজির হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category