• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ছেংগারচর স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ 

যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবেঃ আজহারুল হক মুকুল

Lovelu / ২৭৮ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ  অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (০৫ সেপ্টেম্বর ) বিকেলে ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মোহাম্মদ  সংগ্রামের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার কামালের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয় ।

 কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির  সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আজহারুল হক মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপি’র সভাপতি  নান্নু মিয়া প্রধান।উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান এখন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফয়সাল খান প্রমুখ।

প্রধান অতিথি মুহাম্মদ আজহারুল হক মুকুল বলেন,স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে সংগঠিত থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সামনে জাতীয় নির্বাচন ঘিরে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 

তিনি আরো বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ২০২৩ সালে জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা উপস্থাপন করেছিলেন, সেটিই বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সংস্কার ও পুনর্গঠিত করা সম্ভব। ৩১ দফা বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের র্শীষে ভোট দিয়ে বিএনপি  কে ক্ষমতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category