• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলব উত্তরে ৪ যুবক-যুবতির মাঝে ঋন বিতরণ

যুবকরাই আগামী দিনে দেশ গঠনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে….ইউএনও আশরাফুল হাসান

Lovelu / ৩১১ Time View
Update : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সবাইকে কাজে লাগিয়ে বেকারত্ব দুর করতে হবে। সঠিকভাবে কাজ করলে আজকের যুবকরাই আগামী দিনে দেশ গঠনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋণের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আল এমরান খান।
যুব সমাজের উন্নয়নে সরকারী বরাদ্দকৃত টাকা যদি স্বচ্ছতার সাথে সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে দেশের বেকারত্ব দূর করা সম্ভব। দেশের উন্নয়নের পথে বাধা প্রদানকারীদের চিহ্নিত করে প্রতিহত না করলে কখনো দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। তাই টাকার সর্বোত্তম ব্যবহার করার তাগিদ দেন ইউএনও আশরাফুল হাসান।
মতলব উত্তর উপজেলার ৪জন বেকার প্রশিক্ষিত যুবক-যুবতিকে ৪০ হাজার টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা ঋন বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category