• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলব উত্তরে জাতীয় যুব দিবস পালিত

যুবকদের জনসম্পদে গড়ে তুলতে হলে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে …….ইউএনও আশরাফুল হাসান

Lovelu / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান বলেছেন, যুবকদের জনসম্পদে গড়ে তুলতে হলে তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। প্রশিক্ষিত করে গড়ে তোলার পর তাদেরকে কর্মের সুযোগ করে দিতে পারলেই যুবকরা সম্পদে পরিনত হবে। এবারে জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

তিনি আরো বলেন, বাংলাদেশের সকল আন্দোলন-সংগ্রাম ও অগ্রগতির পথে এ দেশের যুব সমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। মহান ভাষা আন্দোলন হতে স্বাধীনতা সংগ্রামসহ এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবরা যেমন জীবন উৎসর্গ করতে কার্পণ্য করেনি, তেমনি অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও তারা নিরলসভাবে ব্যাপৃত।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারেক মাহমুদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাম্মেল হক। আরো বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একেএম আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমূখ।

মতলব উত্তরে জাতীয় যুব দিবস উপলক্ষে ক্যাম্পাসে , র‌্যালী আলোচনা সভা ও চেক বিতরন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category