• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

Lovelu / ২৬৮ Time View
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল ইসলাম(২৬)নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার(৪ জুলাই) দুপুরে নীলফামারী-ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় প্রায় একঘন্টা নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে রাখেন নিহতের স্বজন ও স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।

নিহত রাসেল ইসলাম উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা ঘোনপাড়া এলাকার ওহেদুল ইসলামের ছেলে। এক মাস আগে তার বিয়ে হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে নীলফামারীর সদরে কচুয়া চৌরঙ্গী বাজারে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। নীলফামারী-ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকার হংসরাজ বালিকা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক ডোমার থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী যাত্রীবাহী বাস সুমন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী যুবক রাসেল।

ডোমার ফায়ারসার্ভিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এছাড়াও বাসটি দ্রুত গতিতে চলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস রেখে চালক ও হেলপার পালিয়েছে। স্থানীয়রা দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category