• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষঃ নিহত-২

Lovelu / ৩৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ ২ জন প্রাণ নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৯ জন।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দেবীপুর গ্রামের জিয়ারুল হকের মেয়ে জান্নাতি রহমতারা (১২) ও পাবনা জেলার বেড়া থানার সরিষা গ্রামের ট্রাকচালক আকরাম হোসেন (৩২)।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোর রাতে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট বাজারে দিনাজপুর- ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. তাওহীদুল ইসলাম তাওহীদ।

তিনি জানান, মঙ্গলবার (১৮ জুলাই) ভোর রাতে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও দিনাজপুর থেকে আসা বালু বোঝাই ট্রাকে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ১২ বছরের শিশু জান্নাতি ও ট্রাকচালক নিহত হয়।

এসময় বাসে থাকা আরও ৯ জন যাত্রী আহত হয়েছে। তাঁদের দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় শিশু জান্নাতির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালকের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category