• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

যশোরের অভয়নগরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Lovelu / ২২৯ Time View
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

মোঃ ইবাদৎহোসেন,অভয়নগর(যশোর)প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে শ্রীধরপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী পুড়াখালী ফকির বাগান ঈদগাহ ময়দানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারি শুক্রবার বেলা দুইটার সময় স্থানীয় সম্মানিত ইমাম সাহেবদের নেতৃত্বে গঠিত মাদক ও উচ্চে শব্দে গান বাজনা প্রতিরোধ কমিটির আয়োজনে কলেজ শিক্ষক, মোঃ ইবাদৎ হোসেনের সঞ্চালনায়, শ্রীধরপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এ্যাডঃ মোহাম্মদ নাসির উদ্দিন এর সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুম্মার নামাজের পর থেকে দলে দলে মুসল্লিরা মাদকবিরোধী স্লোগান দিতে দিতে সমাবেশে জোর হতে থাকে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব, এ, কে, এম শামীম হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা অপরাধ থেকে দূরে থাকি, কোন অপরাধে জড়িত না হয়, আমার পরিবারের সদস্যরা কেউ যেন অপরাধের সাথে জড়িত না থাকে, সকলের প্রচেষ্টা থাকতে হবে। নিজের সন্তানদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে পিতা-মাতার সজাগ দৃষ্টি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তারা কোথায় যাচ্ছে,কোথায় কি করছে।

সভাপতির বক্তব্যে এ্যাডঃ নাসির উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে সক্রিয় হতে হবে, আমাদের উন্নত মানুষ হতে হবে, একটা মাদকাসক্ত সমাজ কখনো উন্নত জাতি গঠনের সহায়ক ভূমিকা পালন করতে পারেনা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, যশোরের দারুল আরকাম মাদ্রাসার মুহাদ্দিস, জনাব মুক্তি মুফতি অহিদুর রহমান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন পুড়াখালী ফকির বাগান হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল জনাব, আলহাজ্ব হাফেজ হযরত মাওলানা আশেক এলাহী।
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন পাথালিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব জনাব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব। বক্তব্য রাখেন এম, এম মনিরুজ্জামান সেলিম, সুপার- মথুরাপুর দাখিল মাদ্রাসা। আলহাজ্ব হযরত মাওলানা আজিজুল হক, মুহতামিম-শ্রীধরপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও সভাপতি ৫নং শ্রীধরপুর ইউনিয়ন ইমাম পরিষদ । সমাবেশে বক্তব্য রাখেন উক্ত মাদক ও গান-বাজনা প্রতিরোধ কমিটির আহবায়ক জনাব, জুলফিকার আলী এরশাদ।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের মসজিদের সম্মানিত ইমামগণসহ উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলাম কাশেমী । উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক ইউপি সদস্য জনাব মফিজ উদ্দিন মোড়ল, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category