• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মৌলভীবাজারে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বোরোধান কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম

Lovelu / ৩০৮ Time View
Update : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

২৯ এপ্রিল শনিবার মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মিরপুর গ্রামে এবং রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে হাওরে বোরোধান কর্তন সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে মৌলভীবাজার জেলায় হাওরে বোরোধানের আবাদ হয়েছে ২৭,৫৫৮ হেক্টর এবং ইতিমধ্যে শতকরা ৯৭ ভাগ কর্তন সম্পন্ন হয়েছে।

এছাড়াও মৌলভীবাজার জেলায় কম্বাইন্ড হারভেস্টারের সংখ্যা ১৪৫টি, রিপার ৭১টি, রাইস ট্রান্সপ্লান্টার ৪টি, পাওয়ার থ্রেসার ৬০টি, মেইজ শেলার ২টি, ড্রায়ার ২টি, সিডার ১৬টি এবং বেড প্লান্টার রয়েছে ১০টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category