• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

মৌলভীবাজারের সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহতের ঘটনায় অটোরিকশাচালক গ্রেপ্তার

Lovelu / ২৬০ Time View
Update : শুক্রবার, ২৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় সেনাবাহিনীর সদস্য সাইফুর রহমান নিহত হওয়ার ঘটনায় অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক পবিত্র শেখর দাসের নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম রাজনগর থানা এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা (মৌলভীবাজার থ ১২-২৫৫৭) উদ্ধার করেন এবং চালক আব্দুল মতিনকে (২৫) গ্রেপ্তার করেন।উল্লেখ্য, গত ২২ মে দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর এলাকায় পাকা সড়কের ওপর সিএনজি অটোরিকশা সেনাসদস্য সাইফুর রহমানের মোটর সাইকেলের পিছন দিকে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওয়াইফাইয়ের খুঁটির সাথে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। পরে সেদিনই বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনীর লোকজন সিএমএইচ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুর রহমান মারা যান।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, ‘এ ঘটনায় সাইফুর রহমানের বাবা আব্দুস সোবহান খান বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category