• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার

মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে প্রয়াত দিপু চৌধুরীর জন্য মিলাদ ও দোয়া

Lovelu / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

শহিদুল ইসলাম খোকন: 

মতলব উত্তরের মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর বড়ো ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয় উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি। 

 

প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, আমার বাবা সাজেদুল হোসেন চৌধুরী দিপু ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জৈষ্ঠ্যপুত্র ও  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। রাজনৈতিক জীবনে বাবা অনেক স্বপ্ন দেখেছেন। কিছু পূর্ণ হলেও বাবার অকাল মৃত্যুতে অনেক স্বপ্নই অধরা রয়ে গেছে। তার বড় একটা সপ্ন ছিল মতলবকে মিনি সিংগাপুর করা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার বাবার সপ্ন আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করবো। আর এই আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের সার্বিক সহযোগিতা ও উন্নয়নে আমি কাজ করবো ইনশাআল্লাহ।

 

তিনি আরো বলেন, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে।

 

আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তোফায়েল আহমেদের সভাপতিত্ত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান মামুনের পরিচালনায় আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসন, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, ম্যানেজিং কমিটির সদস্য বাদশা মিয়া, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, এস এম রোমান দেওয়ান, বর্তমান যুগ্ম আহবায়ক ছদরুল আমিন।

 

দিপু চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় ও শহীদ বুদ্ধিজিবি দিবস উপলক্ষে সকল শহিদদের জন্য ও দোয়া করা হয়েছে।

অনুষ্ঠান শুরুর আগে প্রয়াত দিপু চৌধুরীর জন্য দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শোক বার্তা পাঠ করা হয়েছে।

 

উপস্থিত ছিলেন, রহমতুল্লাহ সরকার লিখন,এস এম নোমান দেওয়ান মামুন।

 

উল্লেখ্য গত ২৮ নভেম্বর হ্রদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২রা ডিসেম্বর মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category