• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Headline
ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় সভা

Lovelu / ২৯৯ Time View
Update : সোমবার, ২৮ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পুনর্বাসন ও নদীর তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্প প্রনয়নের নিমিত্তে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চাঁদপুরের মেঘনা-ধনাগোদা পওর বিভাগ ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, উপ বিভাগীয় প্রকৌশলী ওয়াহিদুর রহমান ভূঁইয়া, মোঃ মোশারেফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউউদ্দিন।

সভা পরিচালনা করেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন।

সভায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারী এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category