• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রবাসবন্ধু ফোরামের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Lovelu / ২৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী:

ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নী মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প এর আয়োজনে ঢাকার উত্তরা বিএলসির প্রশিক্ষণ হলে ১৫ মে ও ১৬ মে ২দিন ব্যাপী মুন্সীগঞ্জ প্রবাসবন্ধু ফোরামের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে প্রশিক্ষণে প্রবাসবন্ধু ফোরামের কমিটির সদস্যবৃন্দ অংশ নেন।

প্রশিক্ষণে বিদেশ গামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে করনীয়,বিদেশ ফেরত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বিষয়ে কাগজে কলমে প্রশিক্ষণ হয় এছাড়াও প্রবাসবন্ধু(মাইগ্রেশন ) ফোরামের দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রশিক্ষণ হয় ।

সঠিক তথ্য জেনে মানুষ যেন নিরাপদে অভিবাসন করতে পারে এবং বিদেশে সমস্যাগ্রস্ত ,পাচারের শিকার ও প্রতারিতরা যেন প্রয়োজনীয় সেবা পায় সেই লক্ষ্যে কিভাবে কাজ করবে প্রবাস বন্ধু কমিটির সদস্যরা তা স্থান পায় প্রশিক্ষণে । একই সাথে অভিবাসির অধিকার ও মর্যাদা রক্ষায় নিজ অবস্থান থেকে স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনের কি করনীয় তা নিয়েও প্রশিক্ষণ আলোচনা হয় ।

প্রশিক্ষণে সঞ্চালনায় ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সাইকোসোশ্যাল কাউন্সেলর প্রিন্স সাহা সোহাগ,সহযোগীতায় মুন্সীগঞ্জ সদরের প্রোগ্রাম অর্গানাইজার আলেয়া আক্তার, শ্রীনগরের প্রোগ্রাম অর্গানাইজার মো. মহিউদ্দিন।প্রবাস বন্ধু ফোরাম আরও অংশ নেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর ও টঙ্গীবাড়ি ও সিরাজদিখাণ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category