আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জে লৌহজংয়ে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় তিনজন নারী ও তিনজন শিশুসহ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসেরকাঠি এলাকার ডহুরি খালে এ ঘটনা ঘটে। পদ্মায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এখনও তিন নারীসহ দুই শিশু নিখোঁজ রয়েছে।
এ সময় ৩৪ জন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। ট্রলারটি লৌহজং পদ্মা নদী থেকে ডহুরি তালতলা খার হয়ে সিরাজদিখান উপজেলার লতব্দী গ্রামের দিকে যাচ্ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহম্মেদ।
লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহম্মেদ জানান, ‘মোট আটজনের লাশ উদ্ধার করেছি। এদের আটজনের লাশ ইতোমধ্যে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, যাত্রীবাহী একটি পিকনিকের ট্রলার পদ্মা নদী ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে লৌহজং উপজেলার ডহুরি তালতলা খালের রসের কাঠি এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। আমরা এ পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করতে পেরেছি। দূর্ঘটনার পর ৩৫ জন তীরে উঠতে সক্ষম হয়।