• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline
ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

মতলবে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

মানুষের দুঃসময়ে সরকারি সেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্বঃ জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার

Lovelu / ২৩৮ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর২০২৫) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার তিনি বলেন, “মানুষের দুঃসময়ে সরকারি সেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। শীতের তীব্রতা বেড়ে চলছে। অসহায় শীতার্ত মানুষ যাতে কোন কষ্ট না পায়,সে দিকে দৃষ্টি রেখে পাশে দাঁড়াতে হবে। সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে। শীতার্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসা খুবই প্রশংসনীয়।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি ও সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ। মাহমুদা কুলসুম মনি জানান, শীতকালীন সহায়তা যেন সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে যায় সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।

 

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীসহ সকল সদস্যবৃন্দ। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত কম্বল ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

 

শীতের শুরুতেই সুবিধাবঞ্চিত মানুষ উপহারস্বরূপ এই কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন।কম্বল পেয়ে অনেকেই জানান, শীতের শুরুতেই এ সহায়তা তাদের পরিবারে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। গ্রামবাসী ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category