মোঃ সালাউদ্দিন, গুইমারা(খাগড়াছড়ি):
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার চেংগুছড়ায় চেংগুছড়া হিলফুল ফুজুল ইসলামী সংস্থা ও পূর্ব চেংগুছড়া আল মক্কা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় ইসলামী মহা সম্মেলন মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারী-২০২৩ খ্রি. বুধবার বিকাল ৩ টায় পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার
চেংগুছড়ায় চেংগুছড়া হিলফুল ফুজুল ইসলামী সংস্থা ও পূর্ব চেংগুছড়া আল মক্কা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় ইসলামী ওয়াজ মাহফিলে চেংগুছড়া হিলফুল ফুজুল ইসলামী সংস্থার সভাপতি, হাফেজ মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ ক্বারী মাওলানা শুয়াইব আহমদ আশ্রাফী, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, দারুল উলুম আশ্রাফীয়া মাদ্রাসা, মাধবপুর, হবিগঞ্জ।
উক্ত মাহফিলের বিশেষ বক্তা ছিলেন, হযরত মাওলানা মুহাম্মদ মুফতি শামীম হুসাইন ফারুকী, খতিব, গোমতি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি ও হযরত মাওলানা মুফতি হামিদুল ইসলাম।
উক্ত ওয়াজ মাহফিলে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, মো. সামায়উন ফরাজী সামু প্রমুখ। এতে আরও অনেক ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।