• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

মানবিক মানুষ হওয়া জরুরীঃ গোলাম হোসেন

Lovelu / ২৮৮ Time View
Update : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী, রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন বলেন, জানাজার নামাজ হচ্ছে একজন মানুষের শেষ বিদায়ের শেষ আনুষ্ঠানিকতা। এই জানাজার মাধ্যমে চিরবিদায় জানানো হয়। মানুষ হওয়ার চেয়েও মানবিক ও ভাল মানুষ হওয়া জরুরি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) চাঁদপুর কচুয়ায় মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেলওয়ের সাবেক পশ্চিমাঞ্চলের জিএম ইঞ্জি. এ.কে.এম মুশফিকুর রহমান (সেলিম) সাহেবের নামাজের জানাজায় অংশ নিয়ে গোলাম হোসেন এইসব কথা বলেন।

এই সময় উপস্থিত ছিলেন পেশাজীবি সমন্বয় পরিষদের মহাসচিব ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু, পিইঞ্জ., কচুয়া উপজেলার চেয়ারম্যান মো. শাহাজান শিশির, ৯ নং কড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম,মনোহরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জহিরুল ইসলাম পাটোয়ারীসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

পেশাজীবি সমন্বয় পরিষদের মহাসচিব ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু, পিইঞ্জ., বলেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই ইঞ্জি. এ.কে.এম মুশফিকুর রহমান (সেলিম) ছিলেন একজন সামাজিক ব্যক্তি। নিরবে নিভৃতে সমাজ ও মানুষের জন্য কাজ করেছেন। অতীতের মতো আমরা কচুয়ার উন্নয়ন নিরবেই অব্যাহত রাখবো। বড় ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। এলাকাবাসী সবসময়ই আমাদের সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন।

কচুয়া উপজেলার চেয়ারম্যান মো. শাহাজান শিশির বলেন, ইঞ্জি. এ.কে.এম মুশফিকুর রহমান (সেলিম)’র পরিবার কচুয়ার অত্যন্ত সজ্জন ও স্বনামধন্য পরিবার। এই পরিবার নিরবেই কচুয়াবাসীর জন্য সেবা করে যাচ্ছেন। যিনি মারা গেছেন তার ছোট ভাই ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শীবলু সারাদেশের অহংকার।

পরে ইঞ্জি. এ.কে.এম মুশফিকুর রহমান (সেলিম)’র নিজ বাড়ি নলুয়া মিয়াজি বাড়িতে জানাজা দিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ যে, মরহুম ইঞ্জি. এ.কে.এম মুশফিকুর রহমান ৯ নং কড়ইয়া ইউনিয়নের কৃতি সন্তান, বিখ্যাত কন্সট্রাকশন প্রতিষ্ঠান তমা গ্রুপের ডিরেক্টর ও বাংলাদেশ রেলওয়ের সাবেক জিএম, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. শাহাদাৎ হোসেন শীবলু’র শ্রদ্ধেয় বড় ভাই।মরহুম ইঞ্জি. এ.কে.এম মুশফিকুর রহমান সাহেব গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category