• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ

মহানবী(সা.)নিয়ে কটুক্তি করা কোন ভাবেই কাম্য নয় …পরিকল্পনয় প্রতিমন্ত্রী

Lovelu / ২৪৭ Time View
Update : শনিবার, ১১ জুন, ২০২২

শহিদুল ইসলাম খোকনঃ

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টাা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তির ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নবীজীকে নিয়ে কটুক্তি করা কোন ভাবেই কাম্য নয়। আমরা শান্তি প্রিয় মানুষ, শান্তিতে থাকতে চাই। সময়ের সৎ ব্যবহার করে অনেকে উস্কানি দিতে পাড়ে। উস্কানীমূলক কাজ থেকে বিরত থাকুন।শনিবার(১১জুন)চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়টি অত্যান্ত অবহেলিত, এই বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করা হবে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই একদিন আমাদের মতো নেতৃত্ব দিবে। এমনটাই প্রত্যাশা করছি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, মতলব কে নতুন করে সাজাতে চাই। মাদক নিয়ন্ত্রণে পুলিশের সহযোগিতা চেয়েছি। মেঘনা-ধনাগোধা সেচ প্রকল্পের খালের কচুরিপানা পরিষ্কার ও খাল খনন করা হবে। তাহলে কৃষকদের সমস্যা সমাদান হবে।

দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আল-আমিন মিয়াজির সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এ্যাত. আক্তারুজ্জামানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগেরর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসন, এএসপি সার্কেল ইয়াসির আরাফাত, দাতা সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম লস্কর, ওবায়দুল্লাহ হাওলাদার।

আরো বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, কোঅপ সদস্য সুমন খান, পাচঁগাছিয়া ইউপির চেয়ারম্যান জামাল চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার সূত্রধরসহ বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category