• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলেবর খাদেরগাঁও ইউপি নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন জয়ী

Lovelu / ২৯৯ Time View
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুেরর মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ ২৭ জুলাই সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউপি যুবলীগের সাধারণ সম্পাদকমোঃ ইকবাল হোসেন হাওলাদার ৬ হাজার ৭০ ভোট পেয়ে (ঘোড়া প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগমনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন মীর (নৌকা প্রতীক) ৪ হাজার ৮শ ৪১ ভোট পেয়েছে। এছাড়াও অপর ইসলামি আন্দোলন বাংলাদেশ এর চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুল ইসলাম সুজন (হাত পাখা প্রতীক) ১হাজার ৩শ ৬৪ ভোট পেয়েছে।

সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে শহীদ মিয়াজী (মোরগ প্রতীক) ৮শ ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ মানিক মিয়া (তালা প্রতীক) পেয়েছে ৬শ ৯৭ ভোট। ২নং ওয়ার্ডে তাপস চন্দ্র সরকার (ফুটবল প্রতীক) ৮শ ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী অঞ্জন সরকার (তালা প্রতীক) পেয়েছে ৪শ ৬৪ ভোট পেয়েছে। ৩নং ওয়ার্ডে জসিম উদ্দিন (ফুটবল প্রতীক) ৪শ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোস্তফা কামাল (টিউবওয়েল প্রতীক) পেয়েছে ২শ ৯৫ ভোট পেয়েছে। ৪নং ওয়ার্ডে মোঃ আঃ মজিদ (ফুটবল প্রতীক) ৫শ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ মহসিন (মোরগ প্রতীক) পেয়েছে ৪শ ৯৫ ভোট পেয়েছে। ৫নং ওয়ার্ডে খোকন মিয়া (ফুটবল প্রতীক) ৬শ ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বোরহান উদ্দিন (তালা প্রতীক) পেয়েছে ৫শ ৩১ ভোট পেয়েছে। ৬নং ওয়ার্ডে মোঃ কাউসার মিয়া (ফুটবল প্রতীক) ৪শ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আলাউদ্দিন (টিউবওয়েল প্রতীক) পেয়েছে ৩শ ৬১ ভোট পেয়েছে। ৭নং ওয়ার্ডে মোস্তফা খন্দকার (মোরগ প্রতীক) ৫শ ২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী রফিকুল ইসলাম (তালা প্রতীক) পেয়েছে ৫শ ১ ভোট পেয়েছে। ৮নং ওয়ার্ডে আঃ মতিন (তালা প্রতীক) ১হাজার ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সেলিম মিয়া (মোরগ প্রতীক) পেয়েছে ৮শ ৩৪ ভোট পেয়েছে। ৯নং ওয়ার্ডে মোঃ শামীম মিয়া (তালা প্রতীক) ৩৮শ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হাবিব উল্লাহ (মোরগ প্রতীক) পেয়েছে ২শ ৩৭ ভোট পেয়েছে।
এছাড়াও উপাদী উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনী ইউসুফ হাজরা (মোরগ প্রতীক) ৫শত ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী তোফায়েল মিয়া (টিউবওয়েল প্রতীক) ৩শত ৫৯ ভোট পেয়েছে।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে জোহরা বেগম (বই প্রতীক) ২হাজার ৫শত ৩১ পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জো¯œা বেগম (কলম প্রতীক) ১হাজার ২শত ৭৬ ভোট পেয়েছে। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪,৫,৬ নং ওয়ার্ডে রোকেয়া বেগম (বই প্রতীক) ২হাজার ১শত ৫২ পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী রানু বেগম (মাইক প্রতীক) ১হাজার ৫শত ৯০ ভোট পেয়েছে। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭,৮,৯ নং ওয়ার্ডে মিশু (মাইক প্রতীক) ২হাজার ৯শত ৩১ পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী শিরিনা বেগম (কলম প্রতীক) ১হাজার ৭শত ৫৪ ভোট পেয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category