• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব প্রেসক্লাবের উদ্যোগে বর্ষবরণ উৎসব

Lovelu / ২২৩ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মতলব প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মতলব প্রেসক্লাবের উদ্যোগে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ১৪ এপ্রিল) সকালে মতলব দক্ষিণ উপজেলা সদরে মতলব প্রেসক্লাব কার্যালয়ে  আয়োজিত  অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, চিকিৎসক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ষবরণ উৎসবে  ক্লাবের আহবায়ক আমির খসরু প্রধানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম। যুগ্ম আহবায়ক রেদওয়ান আহমের জাকিরের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ,  উপজেলা প্রকৌশলী মোঃ মেহেদী হাসান,  থানার ওসি সালেহ আহাম্মদ, মতলব ডিগ্রি কলেজের অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, মতলব প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম কিরণ।

এসময় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ গোলাম রায়হান, কৃষি কর্মকর্তা চৈতন্য পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউছুল আলম পাটোয়ারী, শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার, মতলবগঞ্জ জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মনজিল হোসেন, পল্লী বিদ্যুৎ মতলব জোনাল অফিসের ডিজিএম জসিম উদ্দীন,  মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  কাজী মোঃ শাহ আলমসহ মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিদের মাঝে  বাঙালি ঐতিহ্যের নানা মুখরোচক খাবার পরিবেশন করা হয়।

ক্যাপশন: বক্তব্য রাখছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category