নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার ৫৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় ল্যাপটপ বিতরন করা হয়েছে।
উপজেলা পরিষদের হল রুমে ২১ মে বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমজাদ হোসেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মামুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হাই, মোঃ মজিবুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলার সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।