• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Lovelu / ২৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

আল-আমিন ভূঁইয়াঃ

সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হলেও এবার ঈদুল আজহার কারণে সরকার এ দিবসটি ২১ জুলাই পালনের সিদ্ধান্ত হয়। দিবসটি উপলক্ষে ২১ জুলাই উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতম বোরহান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিনসহ পরিবার-পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

পরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সেরা কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category