• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

মতলব দক্ষিণে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা

Lovelu / ২৯২ Time View
Update : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নুসরাত হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও সেন্টারটিকে সিলগালা করেছে। ৩১ আগস্ট উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে উপজেলায় অবস্থিত বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।

সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে নুসরাত হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসক দিয়ে হাসপাতাল পরিচালনা, নার্স ও ল্যাব টেকনিশিয়ান ব্যতিত সেবা প্রদান, চিকিৎসকের পরামর্শ ব্যতীত রোগী ভর্তি, অপরিচ্ছন্ন ল্যাব, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাব পরিচালনা এবং হাসপাতালের নিজস্ব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ সাজিয়ে রাখাসহ অনিবন্ধিত অবস্থায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ- ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং হাসপাতালটি সিলগালা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোঃ বোরহান উদ্দিন এবং উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ খোরশেদ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category