• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Headline
মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪

মতলব দক্ষিণে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক তিনদিন ব্যাপী স্কুল ক্যাম্পেইনের উদ্বোধন

Lovelu / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউন বারটান এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের (নোয়াখালী) এর উদ্যোগে মতলব দক্ষিণে তিন দিন ব্যাপী স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক স্কুল ক্যাম্পেইন/মেলা এর উদ্বোধন করা হয়েছে।

১ অক্টোবর বেলা ১টায় মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকতা ফাতিমা সুলতানা।

বারটান চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল। বক্তব্য রাখেন মতলবগঞ্জ জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসেন মজুমদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান।

কৃষি মন্ত্রনালয়ের কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করন প্রকল্প (বারটান) এর বাস্তবায়নে উপজেলা ভিত্তিক পুষ্টি গ্রামের শিক্ষার্থীদের মাঝে খাদ্য পুষ্টি বিষয়ক (ফলিত পুষ্টি) স্কুল ক্যাম্পেইন/ পুষ্টি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায়  তিন দিন ব্যাপী তিনটি প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে এ স্কুল ক্যাম্পেইন মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে মতলবগঞ্জ জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থী, ২য় দিনে অংশ গ্রহণ করবেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থী এবং তৃতীয় দিনে রয়মনেন নেছা মহিলা কলেজের ৬০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবেন।

এছাড়া প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বিজয়ী তিনজনের মাঝে ক্রেষ্ট ও শিক্ষার্থীদের মাঝে পুষ্টি প্লেট বিতরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category