• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলব দক্ষিণের পাঁচ দোকানীকে ৯ হাজার টাকা জরিমানা 

Lovelu / ১৪৭ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি দোকানীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ মার্চ) মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন।

 

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে হাট- বাজারগুলোতে যেন কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে নিয়মিত মনিটরিং করছেন উপজেলা প্রশাসন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মতলব দক্ষিণে দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযান চালানো হয়।

 

এসময় মোবাইল কোর্টে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় এবং উচ্চ মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ( মুদী দোকান) ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসায়ীগণকে নিয়ম এবং নীতিমালা মেনে ব্যবসা পরিচালনা করার জন্য সতর্ক করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যবৃন্দ।

 

উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান কার্যক্রম চলমান থাকবে। কেউ যদি সরকারের নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category