• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তর ৫নং ওয়ার্ডে ৪ সদস্য প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

Lovelu / ৩১২ Time View
Update : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড (মতলব উত্তর) সদস্য প্রার্থী চারজনের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক গ্রহণ করেন প্রার্থীরা।

এসময় ৫নং ওয়ার্ড (মতলব উত্তর) সদস্য প্রার্থী সরকার মো. আলাউদ্দিন তালা প্রতীক, মিনহাজ উদ্দিন খান হাতি প্রতীক, কাজী হাবিবুর রহমান বৈদ্যুতিক পাখা প্রতীক ও ঈসা পাটোয়ারী টিউবওয়েল প্রতীক গ্রহণ করেন। প্রতীক পেয়ে সকল প্রার্থীরা বেশ আনন্দিত হোন এবং সমর্থকরা স্লোগান তোলেন।

সরকার মো. আলাউদ্দিন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মিনহাজ উদ্দিন খান চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য এবং মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। কাজী হাবিবুর রহমান উপজেলা যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলীয় সকল কর্মকাণ্ডে তিনি স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করে থাকেন। এদিকে আবদুল্লাহ এম ঈসা পাটোয়ারী রয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং তার বাড়ি উপজেলার চরপাথালিয়া গ্রামে। তিনি একজন তরুণ শিল্পপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category