• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলব উত্তর পানিতে ডুবে ৫ম শ্রেনীর ছাত্রের মৃত্যু

Lovelu / ৩১৪ Time View
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২

শহিদুল ইসলাম খোকন :

চাঁদপুরের মতলব উত্তরে পানিতে ডুবে ৫ম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মিনহাজ উদ্দিন (১১) । ডাক নাম তামিম হোসেন । সে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ব্রাক্ষনচক গ্রামের মিজান প্রধানের ছেলে।

জানা যায়, ১ লা নভেম্বর শনিবার ১১ টার দিকে বাড়ির পাশের দোকানে থেকে রুটি কিনে আসার সময় মরহুম দানু সরকারের পুরান বাড়ির পুকুরের পরে ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পর পাশের বড়ির মোস্তফা বেপারির স্ত্রী দিনা আক্তার ঐ পুকের পার দিয়ে যাওয়ার পথে দেখে একটি শিশু পানিতে ভেসে আছে। পরে সে চিৎকার দিলে মুক্তার দেওয়ান নামে একজন ও পরে স্থানীয়রা এসে মিনহাজকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে বাদ আছর জানাজার নামাজ শেষে ব্রাহ্মণচক কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

মৃত মিনহাজের বাবা মিজান মিয়াজি জানান, মিনহাজ নিশ্চিন্তপুর গ্রীনফেয়ার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির ছাত্র, রোল নং ১০। তার একটি (মির্কি) রোগ ছিল। দুই সন্তানের মধ্যে মিনহাজ বড়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category