• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন

মতলব উত্তর থেকে সদস্য পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Lovelu / ৩৪০ Time View
Update : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড (মতলব উত্তর উপজেলা) থেকে যাচাই-বাছাইয়ে ৫ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল হোসেন।

৫নং ওয়ার্ড মতলব উত্তর উপজেলা থেকে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থীগণ হচ্ছেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিনহাজ উদ্দিন খাঁন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, সুলতানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান পাটোয়ারীর ভাতিজা ও রয়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ মো. ঈসা পাটোয়ারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category