• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে

Lovelu / ২৪২ Time View
Update : সোমবার, ২৭ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তরে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধের লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) সকালে মতলব উত্তর থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার ও কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়কারী এসআই মো. রিদুয়ানুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোখলেছুর রহমান মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, দূর্গাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাদুল্লাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক প্রভাষক শরীফ হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশা, সাংবাদিক ইসমাইল খান টিটু প্রমুখ।

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ। ওসি মুহাম্মদ শাহজাহান কামাল তার বক্তব্যে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং কমিটির সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। বিশেষ মাদক ও ইভটিজিংয়ের সোচ্চার ভুমিকা রাখা সহ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

ওসি বলেন, যেকোন ছোট খাটো ঘটনায় স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ সুরাহা দেওয়ার চেস্টা করবেন। না পারলে পুলিশের সহযোগীতা নিবেন এবং বড় ঘটনা হলে সাথে সাথে পুলিশকে জানাবেন। আমরা পুলিশ বাহিনী আছি আপনাদের পাশে। অপরাধ নির্মূলে ও জনগণকে সেবা দিতে মতলব উত্তর থানা পুলিশ সবসময় প্রস্তুত আছে। আমি সকলের সহযোগীতা চাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category