• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Headline
ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

মতলব উত্তর উপজেলা সৎ সঙ্গ ফাউন্ডেশনের কর্মপরিকল্পনা প্রনয়ন সভা

Lovelu / ২৮৫ Time View
Update : বুধবার, ১৬ মার্চ, ২০২২
Exif_JPEG_420

শহিদুল ইসলাম খোকন :
“আলোকিত মানুষ হবো, মানুষ গড়বো, সমাজ পরিবর্তনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবো” এর প্রতিপাদ্যকে ধারণ করে সৎ সঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা শাখার উদ্যেগে কর্মপরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রী কমিটির সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম জুলফিকার। সৎ সঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা কমিটির সভাপতি জিএম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম খোকনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি মো. মোজম্মেল হক, মো. ইলিয়াছ মিয়াজি, মাইনুদ্দিন চৌধুরী, মহিলা বিষয়ক সহ সম্পাদক মুনমুন আজিজ, ষাটনল ইউনিয়ন সৎ সঙ্গ ফাউন্ডেশনের মহিলা কমিটির সভাপতি সালমা বেগম ও সাধারন সম্পাদক রিপা বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে পাল্টে যেতে পারে জীবনযাত্রা। যার যেটুকু সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়ানোর আহবান জানান। সৎভাবে জীবন যাপন গড়ি সমাজকে কলুষ মুক্ত করি এটাই হোক সবার অঙ্গিকার। সভায় প্রস্তাব ও সর্মথনের মাধ্যমে উপজেলা কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক পদে তাছলিমা আক্তার আঁখি ও সহ সম্পাদিকা পদে মুনমুন আজিজকে নির্বাচিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category