• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলব উত্তর উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Lovelu / ২৭৫ Time View
Update : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা মিলারচর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় এলাকায় প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশে মিলিত হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন ও অংশগ্রহন করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন ছৈয়াল, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মাকসুদুর রহমান রানা, মুজাম্মেল প্রধান, ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নবীর হোসেন ছৈয়াল, যুবলীগের সাবেক সভাপতি রবিউল সরকার, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মানিক ছৈয়াল, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মানিক প্রধান, সাধারণ সম্পাদক শিপন, আ’লীগ নেতা লিটন ভুইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলাউদ্দিন ভুইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মহসিন মিয়া, সদস্য মোহাইমিনুল ইসলাম অভি, ফয়েজ খান, আলমাছ প্রধান সহ নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার কয়েকটি স্থানে মিথ্যা মামলার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন নেতা তিনি সাবেক মন্ত্রী তার নির্দেশে যে মিথ্যা মামলা করা হয়েছে তা দ্রুত প্রত্যাহার করতে হবে। না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। মিজানুর রহমান একজন সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান একজন ভালো মনের মানুষ। তিনি কর্মী বান্ধব আওয়ামী লীগ নেতা। মতলব উত্তরে তার যথেষ্ট জনপ্রিয়তা আছে। এমন একজন নেতার বিরুদ্ধ একজন রাস্তার মানুষ দিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়ায় আমরা প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এসব মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে হুমকি দেওয়া মানে দলের জন্য বিশাল ক্ষতি এবং দলে আন্তকোন্দল সৃষ্টি হয়। তাই দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবী জানান নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category