• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতির মৃত্যুতে বিএনপির মহাসচিবের শোক

Lovelu / ২১২ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সভাপতি ও বৃহত্তর মতলব উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নানে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দফতর সম্পাদক এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু প্রেরিত বার্তায় এ তথ্য জানা যায়। 

 

চাঁদপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি, মতলব (উত্তর) উপজেলা বিএনপি’র সভাপতি ও বৃহত্তর মতলব উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান বার্ধক্যজনিত কারণে রোববার(৬ এপ্রিল২০২৫) দুপুরে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

 

 এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী মরহুম এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান চাঁদপুর জেলা ও মতলব (উত্তর) উপজেলা বিএনপি-কে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। ‘৭১ এর স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। জনপ্রতিনিধি হিসেবেও তিনি এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

 

বিএনপি মহাসচিব শোকবার্তায় এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এছাড়া শোক জানিয়েছেন  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডক্টর মুহাম্মদ জালাল উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি এমএ শুক্কুর পাটোয়ারী,জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category