• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা

Lovelu / ৩২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ যৌথ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার এবং শাহজাহান প্রধান এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লা প্রধান, রফিকুল ইসলাম মাস্টার, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, অন্যতম সদস্য হাসান ইমাম, সেলিম সরকার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাদুল্লাপুর ইউপির সাবেক চেয়ারম্যান লোকমান আহমেদ মুন্সি, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নাছরিন সুলতানা লাভলী, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা আক্তার আঁখি, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জামাল, ছাত্রলীগ নেতা সাইফুল সরকার, সুলতানাবাদ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম স্বপন, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল লস্কর, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব বেপারী, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শান্ত সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করেন বক্তারা। ওইদিন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল ইউনিয়ন, পৌরসভা ও সকল শাখার উদ্যোগে অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারবর্গের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category