• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে ২ দিনের কৃষক প্রশিক্ষণ

Lovelu / ৩০৩ Time View
Update : সোমবার, ২৭ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২ দিনের কৃষক প্রশিক্ষণ (২৬-২৭ জুন ) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ড. আনিছুর রহমান, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মোঃ শহীদুল ইসলাম ,মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অয়োজন প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক/কষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে রেজিস্ট্রেশন ও সার্বিক সহযোগিতা করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মজিবুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বীজ গুনাগুন সম্পর্কে, বসতবাড়ির আঙিনায় সবজি চাষ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদন ও গাছের ফুল-ফল ঝোরেপড়া রোধ-প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন।

প্রশিক্ষণ শেষে কৃষক/কষাণীদের মাঝে সবজি বীজ ও ফলের গাছ বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category