• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Headline
ত্রিশালে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ মতলব উত্তরে ১১ বছরের শিশু নিখোঁজ কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ ৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার বাছুর চুরি করে পালিয়েও শেষ রক্ষা হয়নি, সিসিটিভির সূত্রে গ্রেপ্তার ২ চন্দ্রগঞ্জ হাজিরপাড়া বাজারের পূর্ব পাশে খালে ড্রামট্রাক, আহত ২ নিজেদের বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখতে জনগণকে উৎসাহিত করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রিশালে চোরাই অটো ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৪ ত্রিশালে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু

মতলব উত্তরে ১১ বছরের শিশু নিখোঁজ

Lovelu / ২২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আবু নাছের:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের ১১ বছর বয়সী শিশু মহিন নিখোঁজ হয়েছে। আজ রবিবার(১৩ সেপ্টেম্বর) সকালে পরিবারের সঙ্গে রাগ করে বাইশপুরের বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ মহিন বাইশপুরের মাদরাসা মদিনাতুন মুনাওয়ারা ও এতিমখানার শিক্ষার্থী। তার বাবার নাম রুবেল এবং মায়ের নাম রুনিয়া।

পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সঙ্গে রাগ করে বাসা থেকে বের হওয়ার পর মহিন আর বাড়িতে ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজের সময় মহিনের পরনে ছিল লাল গেঞ্জি ও পাজামা।

কোনো ব্যক্তি মহিনকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৩০৫০৬৭৮৪৪

শিশুটিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদটি বেশি বেশি প্রচার ও শেয়ার করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category