• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ

Lovelu / ২৬৯ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার হলি ড্রিম একাডেমিতে বই উৎসব, পুরস্কার বিতরণী ও কোরআন ছবক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩রা জানুয়ারি ২০২৬) সকালে একাডেমি প্রাঙ্গণে  পরিচালক ও প্রধান শিক্ষক ইমাম আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হলি ড্রিম একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন – পরিচালক আল আমিন ও  ইসমাইল হোসেন।

কোরআন ছবক অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান মৌলভী হাফেজ মাওলানা আফজাল হোসেন।কোরআন ছবক প্রদান করেন হাফেজ আহমদ উল্লাহ,  নূরীয়া মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা হাফেজ মাওলানা শাহজালাল।  আরো অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

বই উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবু হানিফ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হলি ড্রিম একাডেমির পরিচালক ও শিক্ষক আবুল কালাম, আফসার।

হলি ড্রিম একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেন বলেন, আধুনিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য যুগোপযোগী পাঠ্যক্রম, প্রশিক্ষিত ও অঙ্গীকারবদ্ধ শিক্ষক, প্রযুক্তি ও বিজ্ঞানের সঠিক ব্যবহার, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিখন পরিবেশ, এবং কার্যকর মূল্যায়ন ব্যবস্থা অপরিহার্য; যা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ঘটিয়ে তাদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে এবং দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হলে পাঠ্যক্রমের পাশাপাশি বাস্তব জীবনে মূল্যবোধের অনুশীলন, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের চর্চা, নৈতিক গল্প ও শিক্ষামূলক কার্যক্রম, এবং ভালো আচরণের জন্য পুরস্কৃত করার ওপর জোর দিতে হবে, যা তাদের সৎ, দায়িত্বশীল, সহানুভূতিশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার উভয়েরই সক্রিয় ভূমিকা পালন করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category