• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উদযাপন

Lovelu / ২৬১ Time View
Update : শনিবার, ২৫ জুন, ২০২২

ইসমত বাহারঃ

মতলব উত্তরে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। অনুষ্ঠানটি বিটিভি বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার হয়েছে। যানবাহন চলাচলের জন্য বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মার মাওয়া প্রান্তে বেলা ১২টার দিকে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের পর আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহরও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে মতলব উত্তর উপজেলা পরিষদর ও উপজেলা প্রশাসন আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সকলে সরাসরি উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল খান পাপ্পু, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সমাজসেবা কর্মকর্তা মো. আনিছুর রহমান তপু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুন্নবী, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লা দর্জি’সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাংবাদিক।

বাঙ্গালীর বহু প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে মতলব উত্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে পদ্মাসেতু উদ্বোধন উদযাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category