• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

মতলব উত্তরে সাড়ে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Lovelu / ৩৪০ Time View
Update : বুধবার, ১৬ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পৃথক দুটি অভিযানে সাড়ে সাত কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ও বুধবার তাদেও আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আবু হানিফ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগিতায় মতলব উত্তর থানাধীন বাগানবাড়ী নয়াকান্দি এমদাদ সরকারের চায়ের দোকানের সামনে হইতে -মৌটুপী গ্রামের মৃত. কালু বেপারীর ছেলে মাদক ব্যবসায়ী শ্যামল বেপারী প্রকাশ ইব্রাহিম (২৫)কে ০৬(ছয়) কেজি গাঁজা সহ গ্রেফতার করে।

বুধবার মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বেএসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগিতায় মতলব উত্তর থানাধীন বদরপুর গ্রামের সওদাগর বাড়ীতে তারা মিয়ার ঘরের সামনে হইতে বদরপুর (সওদাগর বাড়ী) গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ নুরুল হক(২৬)কে ১(এক) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ প্রয়োজনীয় সংখ্যক পুলিশ স্কটের মাধমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category