• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

মতলব উত্তরে সাহিত্য একাডেমির উদ্যোগে মতলব মুক্ত দিবস পালিত

Lovelu / ২৬৭ Time View
Update : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

শহিদুল ইসলাম খোকন  :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সাহিত্যে পরিষদের উদ্যোগে মতলব মুক্ত দিবস পালিত হয়েছে। ৪ঠা ডিসেম্বর রবিবার বিকেলে মতলব উত্তর প্রেসক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট এমসি কলেজের অধ্যাপক সাহিত্যিক সরকার আবদুল মান্নান।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাসউদ্দীন, জেলা পরিষদের সদস্য ও মেঘনা ধনাগোদা পানি ব্যাবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন।

প্রধান আলোচক হিসেবে আলোচনা ছিলেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য দেন -বাংলা একাডেমির পুরুস্কার প্রাপ্ত কথাসাহিত্যক রফিকুর রশীদ।,গল্পকার ও টিভি উপস্থাপক মনি হায়দার,মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও প্রিয় চাঁদপুর প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর সাহিত্য পরিষদের উপদেষ্টা,চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ক্রাইম একশনের সম্পাদক ও প্রকাশক বিপ্লব সরকার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম নবী খোকন।

মতলব উত্তর সাহিত্য পরিষদের সভাপতি কবি আশিকুর রহমানের পরিচালনায় ও মহাপরিচালক কবি নূরমোহাম্মদের পরিচালনায় আরো বক্তব্য দেন – জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের এপিপি এ্যাডভোকেট জসিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সামিউল বাসির বিন হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, মতলব উত্তর সাহিত্য পরিষদের পরিচালক মাঈন উদ্দিন চৌধুরীর প্রমুখ।

পরে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় ৬ জন গুনীজনদের মাঝে সম্মাননা স্মারক ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া  হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category