• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলব উত্তরে সাংবাদিকদের সাথে জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হাবিবুর রহমানের মতবিনিময় সভা

Lovelu / ৩২২ Time View
Update : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলার মোহনপুরে সাংবাদিকদের সাথে জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হাবিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৮ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নে জেলা পরিষদের প্রার্থী কাজী হাবিবের নিজ বাড়ীতে এই মতবিনিময় সভাটি হয়েছে।

মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি
আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হুমায়ন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সদস্য ও মোহনপুর পর্যটন কেন্দ্রের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য প্রার্থী হাবিবুর রহমান (কাজী হাবিব), উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা হিন্দু বৈদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবু রাধেশ্যাম চান্দু, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রাকিবুল ইসলাম সোহাগ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার হোসেন প্রমূখ।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে ৪ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগীতায় অংগ্রহন করছে। আগামী ১৭ অক্টোবর চাঁদপুরের জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

সভায় ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী কাজী হাবিব তার বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, ইতিমধ্যে এক প্রার্থী ভোটাদের প্রভাবিত করার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। এ বিষয় গুলো আপনারা খেয়াল রাখবেন। তিনি বলেন সব সময় আমার পরিবার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। আমি নির্বাচিত হলে মানুষের সেবায় কাজ করবো।

প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সদস্য ও মোহনপুর পর্যটন কেন্দ্রের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা আমার প্রিয় মানুষ। সাংবাদিকদের মাধ্যমে সমাজের উন্নয়ন করা ও যেকোন অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ড দূর করা যায়।

তিনি বলেন, আমার ছোট ভাই জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হাবিবুর রহমান। আপনাদের মাধ্যমে ভোটারদের কাছে ভোট ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করছি। সে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবে। আমরা তাকে সহযোগিতা করে যাবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category