• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে শিকিরচর নয়াকান্দি শাহী পাক দরবার শরীফের কমিটি গঠন

Lovelu / ৩৬৮ Time View
Update : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

সুমন আহমেদ :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার শিকিরচর নয়াকান্দি শাহী পাক দরবার শরীফের কমিটি গঠন করা হয়েছে। গত ১১ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে দীর্ঘ ২৮ বছর পর এ নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি মোঃ মোছলেম বেপারী,সাধারণ সম্পাদক লনি শিকদার ও সাংগঠনিক সম্পাদক বাচ্চু প্রধান নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যন্যা সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোঃ নুর হোসেন প্রধান, সহ সভাপতি,মোঃ বারেক বেপারী, মোঃ ছানা মিজি, মোঃ রফিক প্রধান,মোঃ রোসন বেপারী, মোঃ শাহাজাহান ঢালী, মোঃ লনি সিকদার, যুগ্ন সাধারন সম্পাদক, মোঃ আলী আজগর বেপারী, মোঃ হারুন প্রধান, মোঃ আয়নাল হক সরকার, মোঃ ছলু গাজী, মোঃ দুলাল বেপারী, মোঃ কবির, মোঃ জফু ফকির,যুগ্ম সাংগঠনিক সম্পাদক,মোঃ অহিদ বেপারীসহ বিভিন্ন পদে ১০৬ জনকে এই কমিটিতে অন্তর্গত করা হয়েছে।

নবাগত শিকিরচর নয়াকান্দি শাহী পাক দরবার শরীফের সভাপতি মো. মোছলেম বেপারি বলেন, আমরা শাহ সুফী শহিদ হযরত মাওলানা সোলাইমান শাহ চিশতি (রঃ)ও হযরত মাওলানা খাজা আঃ গনি শাহ্ চিশতি (রঃ) গোলাপ নগরীর অনুসারী। আমরা চাই সকলে মিলে মিশে দরবার শরীফের আর্দশ মেনে চলবো। আমরা চাই এই প্রতিষ্ঠানটি ভালো চলুক। তিনি আরো বলেন,আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালনের জন্য সবাইকে নিয়ে একসাথে কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category